১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ডেঙ্গুতে শতবর্ষী নারীর মৃত্যু

ওই নারী বরগুনা সদরের বাসিন্দা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

বরগুনায় ডেঙ্গু জ্বরে এক শতবর্ষী নারীর মৃত্যু হয়েছে।

রোববার বরগুনার আড়াই’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।

মৃত ওই নারীর নাম রাবেয়া বেগম; বয়স ১০০। তিনি বরগুনা সদরের বাসিন্দা।

এছাড়াও রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৬ জন আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত তথ্যে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩ হাজার ৫০৮ জন।

এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন।

সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে। এ জেলায় এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৯৩ জন।

এর মধ্যে ৬ জন বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর তিনজন মারা গেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।