১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

“ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। সবার অজান্তে বাড়ির পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়।”

বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 05:40 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বরিশালের উজিরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে সাতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে মৃত মিশুর পরিবারের বরাতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ পারভীন সেতু জানান।  

মৃত আড়াই বছরের ফারিয়া ওই গ্রামের জিলাল মিয়ার মেয়ে। 

চিকিৎসক শাহনাজ পারভীন বলেন, “ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। সবার অজান্তে বাড়ির পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। 

“তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসে।” 

হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে জানিয়ে এ চিকিৎসক বলেন, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।