২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ইসলামী হুকুমত’ কায়েমের জন্য ভোট চাইলেন ফয়জুল করিম

বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

‘ইসলামী হুকুমত’ কায়েমের জন্য হাতপাখায় ভোট চাইলেন বরিশাল-৫ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। 

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এ সময় মুফতি ফয়জুল করিম বলেন, “মানুষ ইসলামি আইন চায়। শরিয়াভিত্তিক দেশ গড়তে চায়। কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ গড়তে পারি, তাহলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।” 

জনগণের কাছে একবারের সুযোগ চেয়ে ফয়জুল করিম বলেন, “দেশটাকে বিনির্মাণে সহযোগিতা করুন। ইসলামী হুকুমত কায়েম করার জন্য সহায়তা করুন।”

পরে নগরীর সদর রোড থেকে প্রচারপত্র বিতরণ শুরু করেন তিনি। তা চাঁদমারী গিয়ে শেষ হয়।