১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ধর্মসাগর থেকে একজনের মরদেহ উদ্ধার

“ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন।”

কুমিল্লায় ধর্মসাগর থেকে একজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 03:36 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

কুমিল্লায় শহরের ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে কোতয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিবুল ইসলাম জানান।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী, তার নাম রহমান। বাবার নাম মো. জহুর; মা জরিনা খাতুন। তার ঠিকানা ঢাকার মিরপুর এলাকায়।     

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “ভোটার কার্ডের ঠিকানায় মৃত ব্যক্তির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন এবং ধর্মসাগরের পাড়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন।

“তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না নেই। পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।”