১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

সাধারণত মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে শ্যামপুরের বাসায় ফিরতেন শিক্ষক দেলোয়ার হোসেন।

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের
দেলোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 10:04 AM

Updated : 26 Aug 2026, 11:03 AM

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান।

নিহত ৪৮ বছর বয়সী দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী বাসিন্দা, তবে  পরিবার নিয়ে ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর সাধারণত মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে তার শ্যামপুরের বাসায় ফিরতেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক মোখলেসুর বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। 

“তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।”