১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশকে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার আলীর নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তবে সেসব মামলায় তিনি জামিনে আছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রাম থেকে তাদের গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। 

এর মধ্যে মো. আলী উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “গ্রেপ্তার আলী মেম্বারের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তবে সেসব মামলায় তিনি জামিনে আছেন। তাই ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২টি মাদকের মামলা রয়েছে।” 

এর মধ্যে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কালোই গ্রামে মাদকবিরোধী অভিযানে গেলে তাতে বাধা দেন আলী। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং সরকারি কাজে বাধা দেন। 

পরে আলী মেম্বার ও সহযোগী আতাহার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই আইন-শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি মুহাম্মদ আফজাল।