১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

সহিংসতা হলে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হবে বলে সতর্ক করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেছেন, “আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।”

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের চেতনা বাস্তবায়িত হয়নি বলেই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এমন সময় একটা রাষ্ট্র পেয়েছি, যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। বিগত দিনে দুর্নীতি এমন পর্যায়ে হয়েছে, এতোগুলো স্তর বিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন।” 

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান উপস্থিত ছিলেন। 

পরে উপদেষ্টা নাসিরাবাদ ও মানিকনগর গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।