২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার

জেলেরা মাছ ধরার সময় নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন, বলছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার পৌরশহরের জয়কালী বাজার এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে রাণীশংকৈল থানার ওসি মোহাম্মদ আরশেদুল হক জানান। 

মৃত ৫৫ বছর বয়সী জরিনা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “কুলিক নদীতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। 

“পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় জরিনার লাশ উদ্ধার করে।”

স্থানীয়রা বলছে, জরিনা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে এলাকায় একা একা ঘোরাফেরা করতেন। 

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে। 

“তারপরও বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।” 

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।