Published : 13 Apr 2026, 07:47 PM
জামালপুরে ৩৬০০ ইয়াবা ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খসরু আল মামুন জানিয়েছেন।
আটকরা হলেন- আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও গুজামানিকা এলাকার মজিবর রহমানের ছেলে আল আমিন শেলু (৪২) ও হাজরাবাড়ী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আইয়ুব আলী (৪৮)।
এসআই খসরু আল মামুন বলেন, “গোপন সংবাদে আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আইয়ুব ও আল আমিন শেলুকে ৪০০টি ইয়াবাসহ আটক করা হয়।
“পরে আইয়ুবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে আরও ৩ হাজার ২০০টি ইয়াবা এবং নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।”
জব্দ করা ইয়ারার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
এ প্রসঙ্গে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, “ঘটনাটি শুনেছি। সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
“মাদকসহ যারা অন্যায়ের জড়িত তাদরে কউকে ছাড় দেওয়া হবে না।”
আটকদের কাছ থেকে দুটি মোবাইল মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে এসআই আল মামুন জানান।