১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নাক ফাটল চালকের

ময়মনসিংহ থেকে অপর একজন চালক আসলে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে।

ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নাক ফাটল চালকের

ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 10:29 AM

Updated : 14 Mar 2024, 12:34 PM

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে নাক ফেটে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রামগামী ট্রেনটির চালক।

জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রেনটিতে কর্মরত এসআই হানিফ মিয়া।

আহত ট্রেন চালক মো. আতিকুল ইসলাম (৪২) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

এসআই হানিফ বলেন, “ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথরটি ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তার নাক ফেটে যায়।

পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও পরে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে ময়মনসিংহ থেকে অপর একজন চালক আসলে বিজয় এক্সপ্রেস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।