১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে জাল ভোট দেওয়ায় তিনজন কারাগারে

জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তিনজনকেই কারাগারে পাঠানো হয়।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:19 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরের দিকে উপজেলার শিবপুর ও বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বলেন, আটকরা নিজেদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাদের বিরুদ্ধে জেল-জরিমানার রায় দেয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হৃত্বিক, বাবুল শেখ ও মাহফুজ।

বিশ্বনাথপুর কেন্দ্রে হৃত্বিককে এক মাসের কারাদণ্ড এবং বাবুল শেখকে  ১০ হাজার ও শিবপুরে মাহফুজকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

কিন্তু দুজন জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তিনজনকেই কারাগারে পাঠানো হয় বলে জানান, উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীম।