Published : 08 May 2026, 01:57 PM
খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতায় দিনব্যাপী ফলো-আপ প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শুক্রবার এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এদিন সকালে বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল।

প্রশিক্ষণ পরিচালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হাসান বিপুল। সঞ্চালন করেন বিডিনিউজের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা সমন্বয়ক সমির মল্লিক।
ফলোআপ প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৬ বছর বয়সী ১৩ জন শিশু অংশ নেয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রস্তুত বিষয়ক মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়।