১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ২০

ওসি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 03:51 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

রোববার সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎ দেয়া হয়েছে।

ওসি শরীফ আহমেদ বলেন, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।