লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল ৩ মর্টার শেল
কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্বপাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাটি খুঁড়ে তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের দেয়ালের পূর্বপাশ থেকে এসব মর্টার শেল উদ্ধার করা হয় বলে রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান।
পুলিশ জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্বপাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খুঁড়তেই রকেট সাদৃশ্য বস্তুগুলো দেখা মেলে। একপর্যায়ে শ্রমিকরা সেগুলো উপরে তুলে ছবি তোলেন। পরে আবার মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, রকেট সাদৃশ্য তিনটি বস্তু থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসছে।
