২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে জমির ‘টপসয়েল’ ব্যবহারে ৫ ইটভাটাকে জরিমানা

পাঁচ ইট ভাটাকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 01:01 AM

Updated : 10 Sep 2026, 12:31 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আবাদি জমির ‘টপসয়েল’ কেটে সংগ্রহের দায়ে পাঁচ ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। 

তিনি বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদি জমির ‘টপসয়েল’ সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারা মোতাবেক পাঁচ ইট ভাটাকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এর মধ্যে মেসার্স এমবিই ব্রিকসকে ২০ হাজার টাকা, মেসার্স এমএসবি ব্রিকস, মেসার্স কেএসবি ব্রিকস ও মেসার্স ডিবিবি ব্রিকসকে ১০ হাজার টাকা করে এবং মেসার্স শাহীন ব্রিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।