১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

জব্দ করা পণ্যের মধ্যে মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন কসমেটিক্স সামগ্রী রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে ভাষ্য বিজিবির।

বিশেষ অভিযান চালিয়ে গত ৭২ ঘণ্টায় এসব পণ্য জব্দ করা হয় বলে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান সোমবার দুপুরে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।