১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে আগুনে পুড়ল ৩০ দোকান

এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

রাঙামাটিতে আগুনে পুড়ল ৩০ দোকান
রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার মুসলিম ব্লক বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 12:42 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। 

মঙ্গলবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। 

তিনি বলেন, আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে মুদি দোকান, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ ৩০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।