২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কোভিড: সিলেটে বৃদ্ধের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বৃদ্ধ মারা গেছেন। 

বুধবার রাত ২টার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমান। 

তিনি বলেন, নিহত ৮০ বছর বয়সী ব্যক্তির বাড়ি মৌলভীবাজারে। করোনা ছাড়াও তিনি আরও রোগে আক্রান্ত ছিলেন। 

এর আগে গত ২৬ জুন সিলেটে কোভিড আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।