১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 05:29 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান।

নিহত ২৪ বছর বয়সী এবাদুর রহমান ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ‘‘শনিবার রাতে বৃষ্টি হওয়ায় সকালে মাছ ধরতে যান এবাদুর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।