১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ধ পাটকল চালুর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ২৪

‎‎পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

তিনি বলেছেন, “বন্ধ পাটকলগুলো আবার চালু করে এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি। এটি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা অনেকটা পিছিয়ে গিয়েছে।”

শনিবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল। আমরা আবারও মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব।”

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।