১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাঙামাটির এনপিসির পদত্যাগকারী নেতাকর্মীরা গণসংহতিতে

আয়োজকরা দাবি করেন, সব মিলিয়ে অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ লোক যোগদান করেছেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 11:30 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

রাঙামাটিতে এনসিপি থেকে পদত্যাগকারী ৩৫ নেতাকর্মী গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। এদিন আরও লোকজন সংগঠনটিতে যোগ দেন। 

মঙ্গলবার বিকাল ৩টায় রাঙামাটি শহরের নিউ মার্কেট এলাকায় একটি কনভেনশন হলে এ  যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত সমম্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপত্বিতে অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী, মুনির উদ্দিন পাপ্পু, শহীদ শিমুল, উবা থোয়াই মারমা উপস্থিত ছিলেন।  

আবুল হাসান রুবেল বলেন, “আমরা বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখা যাবে। পাহাড়িরা একটা দাবি করলে তাদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে যে গালি দেওয়া হয় সেই ধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কাউকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা সবার হতে হবে।”  

এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিবের পদ থেকে পদত্যাগকারী উজ্জ্বল চাকমা বলেন, “এনসিপির যে একটা নিজস্ব আর্দশ ছিল, তারা সেই আর্দশ থেকে বিচ্যুতি হয়ে গেছে। যার ফলে ওই আর্দশের সঙ্গে আমাদের আর্দশের কখনো কোনো মিল হয়নি। এ কারণে এনসিপি থেকে আমরা পদত্যাগ করেছি। গণসংহতি আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। আমরা এনসিপি থেকে প্রায় ৩৫ জন যোগদান করেছি।” 

অনুষ্ঠানের আয়োজকরা দাবি করেন, সব মিলিয়ে অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ লোক যোগদান করেছেন। 

সভা শেষে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।