১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৪

ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 12:15 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

হবিগঞ্জের মাধবপুর উপজেলা‌য় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চার জনের প্রাণ গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন।

নিহতরা হলেন-পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১৩)।

ওসি বলছে, “ঘরের আসবাবপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।”