১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ফ্রিজ ঠিক করার সময় হাফিজুর অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 04:06 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

নাটোরের লালপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণ্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।

নিহত মো. হাফিজুর রহমান (৪২) ওই ইউনিয়নের কালুপাড়া এলাকার প্রয়াত আশরাফ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে আব্দুল হান্নান বলেন, হাফিজুর সকালে বাবলু সরদারের বাড়িতে ফ্রিজ ঠিক করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরমিন জাহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হাফিজুরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, “এ রকম কোনো অভিযোগ এখনও পাইনি। খোঁজ নিয়ে দেখছি।”