Published : 16 Feb 2026, 05:37 PM
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইখলাস খাঁ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী ইখলাস গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের মোমরেজ খাঁর ছেলে।
আহতরা হলেন- কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।
ওসি আনিসুর রহমান বলেন, “গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস, আব্দুল্লাহ কাজী ও ইসানুল কাজী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে।
ইখলাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।