২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদে শনিবার রাত সাড়ে ১১ থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চলে এ অভিযান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 12:15 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ফরিদপুরে ভাঙ্গা-সদরপুর এলাকাধীন আড়িয়াল খাঁ নদ যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করা ছয়টি ড্রেজার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের এই পরিচালিত হয় বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন। 

তিনি বলেন, বহুদিন ধরেই আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) চলছে। তা বন্ধে শনিবার রাত সাড়ে ১১ থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চলে এ অভিযান চলে। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, এ অভিযানে মোট ছয়টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার ফলে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে।