১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্ত দিয়ে এবার ৩২ জনকে ঠেলে দিল বিএসএফ

এর মধ্যে নয়জন পুরুষ, ১১ জন নারী ও ১২টি শিশু রয়েছে।

সিলেট সীমান্ত দিয়ে এবার ৩২ জনকে ঠেলে দিল বিএসএফ
তাদের আপাতত বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 02:46 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

সিলেটের বিয়ানীবাজার দিয়ে আরো ৩২ পুরুষ-নারী ও শিশুকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ। 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।  

তিনি বলেন, “তাদের মধ্যে নয়জন পুরুষ, ১১ জন নারী ও ১২টি শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে তাদের আটক করে হেফাজতে রাখা হয়েছে।”   

এর আগে শনিবার সকালে জেলার কানাইঘাট উপডজেলার সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে ২১ জনকে একইভাবে ঠেলে দেওয়া হয়। এছাড়া গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।  

আরো পড়ুন:

সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ