১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে ‘২০০ যাত্রী’ নিয়ে ডুবল লঞ্চ, পরে উদ্ধার

এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাঙামাটিতে ‘২০০ যাত্রী’ নিয়ে ডুবল লঞ্চ, পরে উদ্ধার
রাঙামাটির বরকল উপজেলায় ডুবোচরে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

রাঙামাটির বরকল উপজেলায় ডুবোচরে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় ‘২০০ যাত্রী’ নিয়ে আংশিক ডুবে গেছে। পরে স্পিডবোট ও ফাইবার বোটের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করা হয়।

সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটে বলে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা জানান। 

তিনি বলেন,  “রাঙামাটি শহর থেকে দুপুর ২টায় ছেড়ে যাওয়া বরকল উপজেলাগামী একটি যাত্রীবাহী লঞ্চ বিকালে ওই চ্যানেলের ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জনের মত যাত্রী ছিলেন। ঘটনার পর বরকল ব্যাটালিয়নের সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট নিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছেন।” 

এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম বলেন, এম এম তানিয়া টু নামে যাত্রীবাহী লঞ্চটি রাঙামাটি থেকে ছেড়ে গিয়ে বরকল উপজেলায় কাছাকাছি একটি স্থানে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি আরও বলেন, “লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিক পক্ষকে এ ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছিল।”