জামালপুরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে
বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলায় আসামিরা আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত।
জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বিকালে মাদারগঞ্জ আমলি আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক রোমানা আক্তার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী বজলুর রহমান।
কারাগারে যাওয়ারা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।
অন্যরা হলেন- আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মী ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি মেম্বার, শাহীনুর, ছলো মিয়া, আব্দুল হামিদ মেম্বার, ওবায়দুর রহমান পাক্কি, রাশেদ হাসান লাজু, রুবেল, সালমান, এসডি রুবেল এবং আবু হক।
আসামি পক্ষের আইনজীবী বজলুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলায় ১৯ আসামি আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
