১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বিএনপি: আমীর খসরু

লালমনিরহাট সদরে ‘শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের’ পঞ্চম আসরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 10:43 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের’ পঞ্চম আসরের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা সকলকে ধারণ করতে হবে। 

“আমাদের মাঝে স্বচ্ছতা থাকতে হবে, ভালো উদাহরণ থাকতে হবে। এ দেশের সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যাত্রায় জয়ী হতে হবে।”

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক বক্তব্য দেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা অংশ নিয়েছে। প্রতিটি আসরে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।