১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘৫ কোটি টাকার’ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

অবৈধ জাল সংরক্ষণের দায়ে গুদাম মালিককে জরিমানা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 05:57 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে বিপুল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। 

এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে গুদামের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার বলেন, মঙ্গলবার রাতে শহরের পুরান বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। 

কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১০০টি অবৈধ চায়না দুয়ারি এবং ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গুদাম মালিককে জরিমানা করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।