১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে কারাগারে বন্দিদের দেওয়া হল মৌসুমী ফল আম-লিচু

গ্রীষ্মকালীন জনপ্রিয় ও পুষ্টিকর ফল হিসেবে ৭ হাজার লিচু ও ৭ হাজার আম বিতরণ করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 02:59 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ফরিদপুর জেলা কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল লিচু ও আম বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দিদের হাতে এসব ফল তুলে দেয় বলে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান।

কারা কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কারাগারে ১ হাজার ১৪২ জন পুরুষ ও ৪৮ জন নারী বন্দি রয়েছেন। বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন জনপ্রিয় ও পুষ্টিকর ফল হিসেবে ৭ হাজার লিচু ও ৭ হাজার আম বিতরণ করা হয়।

এ সময় জেল সুপার শওকত হোসেন মিয়ার সঙ্গে জেলার মনির হোসেন উপস্থিত ছিলেন।

তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

জেল সুপার শওকত বলেন, “কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি।

“স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি বন্দিদের মাঝে মৌসুমী ফল আম ও লিচু বিতরণ করা হয়েছে।”

তিনি বলেন, “কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

“বন্দিদের মানসিক বিকাশ, ইতিবাচক পরিবর্তন এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে নানা কর্মসূচি নিয়মিত পরিচালিত হচ্ছে।”