১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

প্রধান শিক্ষক জানান, ফ্যান পড়ে একজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

জামালপুরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

রোববার বেলা ১১টায় জামালপুর পৌরসভার রশিদপুর এলাকার ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান জানান। 

আহত ১৫ বছর বয়সি সুমাইয়া আক্তার মীমের বাড়ি শহরের বগাবাইদ এলাকায়। তিনি ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

প্রধান শিক্ষক আনিছুজ্জামান সাংবাদিকদের বলেন, “দশম শ্রেণির তৃতীয় ক্লাস শুরুর কিছুক্ষণ পরে দ্বিতীয় তলার শ্রেণিকক্ষের একটি ফ্যান ভেঙে মানবিক বিভাগের শিক্ষার্থী সুমাইয়ার উপর পড়ে। এতে ওই শিক্ষার্থী সামান্য আহত হয়। আহত সুমাইয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।” 

পরে সুমাইয়াকে তার বাড়ি বগাবাইদে নেওয়া হয়। সে এখন সুস্থ বলে জানান প্রধান শিক্ষক। 

জামালপুরের জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হালিমা খাতুন সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। পরে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সব ক্লাশরুমের ফ্যানসহ বিদ্যুতের সবকিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন।