১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে উচ্চ শব্দের হর্ন, ৩ গাড়ির জরিমানা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে তিনটি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুরে উচ্চ শব্দের হর্ন, ৩ গাড়ির জরিমানা
ভ্রাম্যমাণ আদালত আটটি হাইড্রোলিক হর্ন ধ্বংস করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

লক্ষ্মীপুরে সড়কে উচ্চ শব্দে হর্ন বাজানোয় তিনটি গাড়িকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে। 

বুধবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয় বলে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান। 

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’র আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে অভিযানটি পরিচালা করা হয়েছে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান ও সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। 

হারুন অর রশিদ পাঠান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে তিনটি গাড়ির বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযানের সময় গাড়ির আটটি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে। 

এসময় শব্দ দূষণবিরোধী লিফলেট বিতরণ করা হয়।  

আরো পড়ুন:

পঞ্চগড়ে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৬ ট্রাক চালককে জরিমানা