Published : 12 Aug 2026, 06:04 PM
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি ভোজ্য তেলবাহী ট্রাক নিচে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী।
উপজেলা ধমাইছড়া সেতুতে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান।
নিহত রোম্মান সরকার (৪৮) বরিশাল জেলার বাঘেরবাজার এলাকায় বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাকটি সিলেটে যাচ্ছিল। ধমাইছড়া সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
রাজনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাড়ির নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। চালকের সহকারীকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।