১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত বেড়ে ৩

তিশা পরিবহনের বাসটি চান্দিনায় দুর্ঘটনায় পড়লে আরও নয় জন আহত হয়।

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত বেড়ে ৩
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও নয় জন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার এসআই মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বেলাশ্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিশা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  আরেকজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।    

এসআই মনিরুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি ব্রেক ফেল করেছে। আশপাশের কোনো যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতি থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।” 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।”