Published : 05 Jun 2025, 06:33 PM
দেশের বড় ঈদগাগুলোর অন্যতম দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে কোরবানির ঈদের জামাতের জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার মাঠ সংস্কারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। শুক্রবার কাতার টানা হবে।
এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। নামাজে ইমামতি করবেন মৌলানা মাহফুজুর রহমান।
এরই মধ্যে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, আনন্দের সঙ্গে নামাজ আদায় করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাসহ সব ব্যবস্থা বিবেচনা করে প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার আগ থেকে ঈদের জামাত হয়ে আসছে।
২০১৬ সালে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ, মাঠ সম্প্রসারণ করে প্রায় ২৩ একর এলাকাজুড়ে বিশাল ঈদগাঁ মাঠ তৈরি করা হয়।
৫১৭ ফুট দৈর্ঘ্য এই ঈদগাঁ মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট।