১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবরোধের হুঁশিয়ারির মধ্যে রাঙামাটিতে ভূমি কমিশনের সভা স্থগিত

সভা স্থগিতের আহ্বান জানিয়েছিল পাহাড়ের বাঙালিদের সংগঠনগুলোর মোর্চা ‘সচেতন ছাত্র-জনতা’।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যেই রাঙামাটিতে অনুষ্ঠেয় সভা স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। 

বৃহস্পতিবার রাতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিনের স্বাক্ষর করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে সভা স্থগিতের আহ্বান জানিয়েছিল পাহাড়ের বাঙালিদের সংগঠনগুলোর মোর্চা ‘সচেতন ছাত্র-জনতা’।

সভা স্থগিত না করলে তারা হরতাল-অবরোধের হুমকি দেয়। রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়। 

এর পরই সভা স্থগিতের চিঠিতে কমিশন জানায়, রোববার সকালের সভাটি ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সভার তারিখ জানানো হবে।