Published : 05 Sep 2025, 08:15 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্টের’ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
‘ইন্ট্রা স্পোর্টস সাস্ট ফুটবল টুর্নামেন্ট’ এর চূড়ান্ত খেলায় ‘সুইট সিক্সটিন’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘হাউকাউ এফসি’।
বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে বৃহস্পতিবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে সেরা উদীয়মান খেলোয়াড় ‘টিম আজাইরা’ দলের সাব্বির আহমেদ, সেরা গোলরক্ষক ‘হাউকাউ এফসি’র আব্দুল্লাহ ইমন, সেরা গোলদাতা ‘গোল্ড ডিগার’ দলের সোয়াদ আহসান, ম্যান অফ দ্যা ফাইনাল ‘হাউকাউ এফসি’র আলমগীর হোসাইন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট আসাদুল হাবিব মনোনীত হয়েছেন।
২৬ অগাস্ট টুর্নামেন্টের অকশন এবং ২৯ অগাস্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক নওরীন খানম অর্ণা এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আফজাল হোসেন।