নানা আয়োজনে নওগাঁয় সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন
১৭০তম ‘সাঁওতাল হুল দিবস’ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় সাওতাঁল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকালে ধামইরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তীর নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ ছাড়া ১৭০তম ‘সাঁওতাল হুল দিবস’ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়।
মেরী মরমুর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভা করেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ সভাপতি এস সি আলবার্ট সরেন, হেকস কিপার রাজশাহী বিভাগের কো-অডিনেটার আ ফ ম রুকুনুল ইসলাম, থ্রাইভ প্রকল্প ফোকাল পারসন মদন দাস, ডাসকো ফাউন্ডেশন রাজশাহী বিভাগের কো-অডিনেটর তোফাজ্জ্বল হোসেন, আইনজীবী প্রমিলা টুডু, রাজনীতিবিদ ডা. ফয়েজুল হাকিম (লালা), ধামইরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এ টিএম বদিউল আলম, অধ্যাপক সুদর্শন মালো।
বক্তারা তাদের বক্তব্যে সাঁওতাল সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ, তাদের নিজস্ব ভূমি, ভাষা, শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবি তুলে ধরেন।
সবার শেষে তীর-ধনুক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
