১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

তানভীর আহমেদ মেরাজ সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 09:07 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে শহরের কাউতলী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহত তানভীর আহমেদ মেরাজ (২২) সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি কক্ষের দেওয়ালে হতাশার কথা লিখে গেছেন।

ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্টের আগে এবং পরে আন্দোলনে সামনের সারিতে ছিলেন মেরাজ।