১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই স্মৃতিসৌধ নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত হতে যাচ্ছে স্মৃতিস্তম্ভ।

সোমবার দুপুরে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই স্মৃতিসৌধ নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়েত ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদুর রহমান সিয়াম উপস্থিত ছিলেন।