১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

“একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেক জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 01:55 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নেত্রকোণা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় একজনের প্রাণ গেছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে হাসপাতালে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে সদরের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। 

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর আর আহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা পুলিশের। 

নিহত ব্যক্তির লাশ নেত্রকোণা সদর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়দের বরাতে ওসি আবুল খায়ের বলেন, “নেত্রকোণা থেকে অটোরিকশাটি মোহনগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এ সময় একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেক জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়।”

দুরঘটনার পরপর চালক পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।