২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ

কাটা গাছ জব্দ করা হয়েছে, বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

গোপালগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ
গাছ কেটে ফেলে রাখা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 08:51 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে।  

শুক্রবার সন্ধ্যায় জাহিদুলের বাবা মোতালেব সরদার ছোট বনগ্রামে

তার বাড়ির পাশে সরকারি জায়গার দুটি গাছ কেটে ফেলেন।  

এ বিষয়ে মোতালেব বলেন, “আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।” 

তবে জাহিদুল সরদারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে চান না বলে ঘটনাস্থল ত্যাগ করেন। 

মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন বলেন, “আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি। এতে দেখা গেছে গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই পড়েছে। গাছ জব্দ করা হয়েছে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে।” 

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার বলেন, “বিষয়টি আমি জেনেছি, সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যবস্থা নেব।”

উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান বলেন, “কারো ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। বিষয়টি আমি শুনেছি। সত্য হলে তদন্ত করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।