১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

ভোমরায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয় বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 08:02 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কে উপজেলার সুফির বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার আলীপুর দিঘির পাড় এলাকার আব্দুল হান্নান এবং আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আব্দুল হান্নান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আলীপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নানের মোটরসাইকেলে করে শরীফুল ভোমরায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হান্নান মারা যান। 

গুরুতর আহত শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পরিদর্শক নজরুল ইসলাম।