১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় হাম উপসর্গের রোগী ২০০ ছাড়িয়েছে

২১ দিনে ১৪ হাজার ৮০৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 04:08 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন গোলাম মওলা এ তথ্য জানান।

তিনি বলেন, ২০ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। এর মধ্যে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ জন।

বর্তমানে ২১ রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয়জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জেলার ঝুঁকিপূর্ণ এলাকা আটপাড়ায় বিশেষ কর্মসূচির আওতায় ১১ দিনে পাঁচ মাস থেকে ৫৯ মাস বয়সী সাত হাজার ৯৫২ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। সেখানে টানা ২১ দিনে ১৪ হাজার ৮০৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।