১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

“কম্বল সরাতেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করি। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 01:23 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা নামের ওই নারীর মরদেহ উদ্ধারের খবর জানান মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন।

৪১ বছর বয়সী রাম্রা তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার রাত ১০টার দিকে তিনি ও তার মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেওয়া অবস্থায় দেখতে পান। 

তিনি বলেন, “কম্বল সরাতেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করি। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।” 

“এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

ওসি আল আমিন বলেন, “প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে।”