১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নাটোরের লালপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

নাটোরের লালপুরে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে লালপুরের ঈশ্বরদী ইউপির শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান। 

নিহত শফি তালুকদার (৩৫) ফরিদপুরের ছোরহাব তালুকদারের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি মমিনুজ্জামান বলেন, শফি তালুকদার একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক পিকআপকে ধাক্কা দেয়। 

এ সময় শফি তালুকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

ওসি মমিনুজ্জামান বলেন, নিহতের মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন আছে।