১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যাপক যানজট

মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার দুপুর সাড়ে ১২টা হতে আড়াইটা পর্যন্ত মহাসড়কের রাবনা এলাকা অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকে হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এতে ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে বক্তব্য দেন শিক্ষার্থী আশা আক্তার, মোছা. শিফা, রুবেল মিয়া। 

আন্দোলনকারীরা জানান, বিএসসি প্রকৌশলীরা অযৌক্তিতভাবে তিন দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হন।