১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

এ ছাড়া যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেসব স্থানে নির্মাণ করা হবে ‘রোড মেমোরি স্ট্যান্ড’।

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

আলেখারচর বিশ্বরোড এলাকায় সোমবার সকালে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

এ সময় তিনি বলেন, “২০২৪ সালের ৪ অগাস্ট এই স্থানেই ছাত্র-জনতার উপর নির্মম হামলা চালানো হয়েছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে স্থাপিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এতে প্রতিটি শহীদের নাম যুক্ত থাকবে। এ ছাড়া যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেসব স্থানে নির্মাণ করা হবে ‘রোড মেমোরি স্ট্যান্ড’।”

জেলা প্রশাসক জানান, প্রতিবছর ৫ অগাস্ট স্মৃতিস্তম্ভ চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন মো. আলী নূর মোহাম্মদ বশির, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আল আমিন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আব্দুল্লাহ নোমান।