১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন আনিসুর রহমান।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন। 

নিহত আনিসুর রহমান আনিস (৪৫) কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি কবির হোসেন বলেন, সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন আনিসুর রহমান। পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে জন্য পাঠানো হয়েছে।